© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে রেকর্ড গোলদাতা হলেন ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার জুড বেলিংহাম

শেয়ার করুন:
বিশ্বকাপে রেকর্ড গোলদাতা হলেন ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার জুড বেলিংহাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ এএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের জার্সিতে সাত গোল করেছিলেন, অ্যাসিস্ট একটি। সব গোলই হয়েছে ২০২৬ বিশ্বকাপে। এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছেন। তারই পুরস্কার পেলেন হাতেনাতে।

ইংল্যান্ডের গত মৌসুমের সেরা ফুটবলার হয়েছেন জুড বেলিংহাম। গত বিশ্বকাপে থ্রি লায়নরা তৃতীয় হয়ে আসর শেষ করে, ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতার পর যা সেরা সাফল্য। এই অর্জনে দারুণ অবদান বেলিংহামের। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোতে ৩-২ গোলের জয়ে দুটি, নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ ব্যবধানে জয়েও জোড়া গোল করেন তিনি।



এনিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হলেন বেলিংহাম। অফিসিয়াল ইংল্যান্ড অ্যাপে ভক্ত-সমর্থকদের ভোটে বিজয়ী হয়ে তিনি বলেন, ‘অসাধারণ লাগছে। আবারও ভক্তদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া বিশাল সম্মানের। যখন আপনি জাতীয় দলের জন্য খেলেন, তখন এসব বিষয় নিয়ে ভাবেন না। কিন্তু অসাধারণ মৌসুম কাটানোর পর এটা অবশ্যই চমৎকার প্রাপ্তি।’

একেএস/টিএ

মন্তব্য করুন