© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মক্কা-মদিনায় হামলা ‘রেড লাইন’, জাতিসংঘে পাকিস্তানের কড়া বার্তা

শেয়ার করুন:
মক্কা-মদিনায় হামলা ‘রেড লাইন’, জাতিসংঘে পাকিস্তানের কড়া বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩২ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে মুসলিমদের পবিত্র শহর মক্কা ও মদিনার পবিত্রতা বা নিরাপত্তার ওপর যেকোনো হুমকিকে ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। বলেছেন, এই সীমা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।

শুক্রবার(২৫ সেপ্টম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে সাম্প্রতিক হুথি হামলাকে ‘নিন্দনীয়’ বলে উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর একটি হামলা মক্কাকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে দাবি করেছে রিয়াদ। ঘটনাটি বিশ্বের মুসলিমদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে হুথিরা রিয়াদের এই অভিযোগকে ‘জঘন্য মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।

গত মাসে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। আনুষ্ঠানিকভাবে এর নাম ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

তবে সৌদি আরব ও হুথিদের চলমান সংঘাতে এখন পর্যন্ত ইসলামাবাদ ও আঙ্কারা সরাসরি জড়ায়নি।

এর মধ্যেই, শুক্রবার রিয়াদে তিন দেশের সামরিক প্রধানদের বৈঠক হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, বৈঠকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামরিক সমন্বয় আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

সামরিক প্রধানরা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি ও দেশটির সামনে থাকা হুমকিগুলো পর্যালোচনা করেন। পাশাপাশি সম্মিলিত প্রতিরক্ষার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ‘মক্কা চুক্তি’র প্রতিশ্রুতিগুলোকে কার্যকর সহযোগিতায় রূপ দেওয়ার বিষয়েও তারা সম্মত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।

তবে সৌদি আরবকে তুরস্ক ও পাকিস্তান ঠিক কী ধরনের সহযোগিতা দিতে পারে, তা এখনও স্পষ্ট নয়।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক-এ প্রকাশিত এক প্রতিবেদনের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সহযোগিতার মধ্যে গোয়েন্দা তথ্য, রসদ কিংবা গোলাবারুদ সরবরাহ থাকতে পারে। আর হুমকির মাত্রার ওপর নির্ভর করে আরও ব্যাপক সামরিক সহায়তাও দেওয়া হতে পারে বলে জানান তিনি।

এমআর/টিএ 

মন্তব্য করুন