© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর : সারজিস আলম

শেয়ার করুন:
বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর : সারজিস আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৮ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর বিএনপি টিকেই আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তোলেন।


পোস্টে তিনি লেখেন, ‍‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্ব সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির উপরে। যেদিন এসব বন্ধ হয়ে যাবে, সেদিন বিএনপি নামে কোনো দল থাকবে না।’

পৃথক আরেক পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রী পদে থাকার জন্য জনাব তারেক রহমানকে মাসে কত করে চাঁদা দিতে হয়?

সারজিস আলম বলেন, ‘যে হারে শুরু করেছে...কিছুদিন পর বিএনপি বিএনপির ঘর লুট করবে, জমি দখল করবে, দোকানে চাঁদাবাজি করবে, রক্ত ঝরাবে, জীবন নেবে!’

এমআর/টিএ  

মন্তব্য করুন