যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেকেই চমক দেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
ছবি: সংগৃহীত
০২:২৩ এএম | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
পেরুর বিপক্ষে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে এক ম্যাচেই অভিষেক হলো ১১ জনের। ম্যাচটিতে পেরুকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মরিচিও পচেত্তিনোর শিষ্যরা। আর এমন ম্যাচেই ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান।
পেরুর বিপক্ষে ১৬ বছর ৩৬২ দিন বয়সে যুক্তরাষ্ট্রের হয়ে পথচলা শুরু করেন সুলিভান। এর মধ্য দিয়ে তিনি জাতীয় দলের হয়ে অভিষেক নেওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েন। তার আগে এই রেকর্ডের মালিক ফ্রেডি আদু, যিনি ২০০৬ সালে ১৬ বছর ২৩৪ দিন বয়সে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক করেছিলেন।

এ দিন শুরুর একাদশে জায়গা পাওয়া সুলিভান খেলেছেন ৬২ মিনিট পর্যন্ত। কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তিনি। তবে তার পারফরম্যান্সে আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। একাধিকবার বল নিয়ে পেরুর রক্ষণভাগের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে গেছেন তিনি।
অবশ্য অতিরিক্ত উদ্দীপনার কারণে বিপদেও পড়তে হয়েছে কাভান সুলিভানকে। পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হলুদ কার্ড দেখেন এই তরুণ তারকা।
একেএস/টিএ