বিমানবন্দরে স্বামীকে জড়িয়ে ধরে চুমু দিলেন বিদ্যা বালান, ভাইরাল নেটদুনিয়ায়
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবং তাঁর স্বামী অর্থাৎ প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর বর্তমানে নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি এই তারকা দম্পতিকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় তাঁদের রোমান্টিক মুহূর্ত ধরা পড়ে। আর সঙ্গে সঙ্গে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
জানা যায়, সিদ্ধার্থ রায় কাপুর তাঁর স্ত্রী বিদ্যাকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন। ফ্লাইটের চেকইনের আগে বিদ্যা বালান প্রকাশ্যে স্বামী সিদ্ধার্থকে দু’বার চুম্বন করেন এবং তাঁকে জড়িয়ে ধরেন। এরপর বিমানবন্দরে উপস্থিত পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে হাসিমুখে পোজও দেন এই দম্পতি।
সাধারণত বিদ্যা এবং সিদ্ধার্থ তাঁদের ব্যক্তিগত জীবন সবসময় প্রচারের আলো বা লাইমলাইটের থেকে দূরে রাখতেই পছন্দ করেন। কিন্তু তাঁদের এই খোলামেলা ও মিষ্টি রোমান্টিক মুহূর্ত নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ২০১২ সালের ১৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। প্রায় ১৪ বছর ধরে সুখী দাম্পত্য তাঁদের।
বিমানবন্দরে তোলা এই বিশেষ মুহূর্তটির ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই জুটির দারুণ কেমিস্ট্রির চর্চা চলছে। যা এখন নেটদুনিয়ায় ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে বিদ্য বালান অভিনীত ‘কান্থা’-র প্রথম ঝলক। আর সেই লুকেই যেন একেবারে অন্য অবতারে ধরা দিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। নীল শাড়ি, দৃপ্ত শরীরী ভাষা, হাতে জ্বলন্ত সিগারেট—বিদ্যার ‘কান্থা’কে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা প্রশ্ন।
ঝলকে দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আসছেন তিনি। পরনে নীল শাড়ি। শাড়ির আঁচল সামলানোর ভঙ্গি, হাঁটার ধরন এবং মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট হয়ে উঠছে চরিত্রটির দাপুটে উপস্থিতি। তার সঙ্গে হাতে থাকা সিগারেট যেন আরও বাড়িয়ে দিয়েছে সেই রহস্যময় আবহ।
আরআই/টিএ