© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলটকে ‘সত্যিকারের নায়ক’ বললেন নেতানিয়াহু

শেয়ার করুন:
১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলটকে ‘সত্যিকারের নায়ক’ বললেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ এএম | ০১ অক্টোবর, ২০২৬
মাঝ আকাশে ককপিটে সহকর্মী পাইলটের হামলা রুখে দিয়ে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের অদম্য সাহসিকতা ও বীরত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্যাপ্টেন মাচ্ছারকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবে আখ্যায়িত করে তাকে বিশেষ স্যালুট জানান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ককপিটে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া সত্ত্বেও যেভাবে ক্যাপ্টেন মাচ্ছার প্রতিরোধ গড়ে তুলেছেন, তা অতুলনীয়। বিবৃতিতে নেতানিয়াহু উল্লেখ করেন, জীবন-মরণ পরিস্থিতিতে ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণেই মাঝআকাশে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তার এই বীরত্বপূর্ণ আচরণের ফলে বিমানে থাকা ইসরায়েলি নাগরিকসহ ১৭৪ জন যাত্রী ও ক্রুদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানো গেছে।   

আহত ভারতীয় পাইলটের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, পুরো জাতি তার এই সাহসিকতার জন্য কৃতজ্ঞ।

উল্লেখ্য, দুবাই থেকে তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর ফ্লাইটে ককপিটের ভেতর অন্য পাইলট বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করলে বিবাদ বেঁধে যায়। মাচ্ছারকে ছুরিকাঘাত করা সত্ত্বেও তিনি হামলাকারীকে পরাস্ত করেন এবং ককপিটের দরজা খুলে যাত্রীদের সাহায্য করার সুযোগ করে দেন। পরবর্তীতে বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি ভিত্তিতে নিরাপদে অবতরণ করানো হয়। বর্তমানে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় ক্যাপ্টেন মাচ্ছারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

কেএন/টিএ

মন্তব্য করুন