© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তির আগেই ঝড় তুলছে অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’

শেয়ার করুন:
মুক্তির আগেই ঝড় তুলছে অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৫ পিএম | ০১ অক্টোবর, ২০২৬
প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিক মুক্তির আগেই দর্শক উন্মাদনায় নতুন রেকর্ড গড়ে তুলছে অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। আগামী ২ অক্টোবর (শুক্রবার) মুক্তি পাচ্ছে ছবিটি। এর আগেই প্রায় ৫০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, ছয় দিনের অগ্রিম প্রদর্শনী মিলিয়ে ছবিটির মোট গ্রস কালেকশন পৌঁছেছে ৪৮.৯৮ কোটি টাকায়। এর মধ্যে কোনো ব্লক সিট ছাড়াই নিরেট বুকিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮.৩৯ কোটি টাকা। 

ভারতের ২৩৮টি শহরের ৩৩৩টি প্রেক্ষাগৃহে ছড়িয়ে থাকা ১,৫০৩টি শোর ওপর ভিত্তি করে এই হিসাব উঠে এসেছে। শুধু ৬ অক্টোবরের পঞ্চম দিনের বুকিংয়ের জন্যই সংগৃহীত হয়েছে ৭৩.১৮ লাখ টাকা।



শহরভিত্তিক বিক্রিতে সবচেয়ে বড় চমক দেখিয়েছে গুজরাটের জুনাগড়, যেখানে বুকিংয়ের পরিমাণ ৬.৯১ লাখ টাকা। এর ঠিক পেছনেই ৬.৬৩ লাখ টাকা নিয়ে হায়দরাবাদ এবং ৬.১৪ লাখ টাকা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আহমেদাবাদ।

‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির এই বহুল প্রতীক্ষিত অন্তিম পর্বে ফের একবার চালকের আসনে অজয় দেবগন। অভিষেক পাঠকের পরিচালনায় গল্পে আবারও পরিবারকে রক্ষার তাগিদে এক চতুর চাল চালতে দেখা যাবে বিজয়কে, যেখানে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন রহস্য ও নাটকীয় মোড়। আগের পর্বগুলোর মতোই রয়েছেন টাবু, ক্রিয়া সারান, ইশিতা দত্ত, মৃণাল যাদব, রজত কাপুর ও প্রকাশ রাজের মতো একঝাঁক প্রতিভাবান শিল্পী।

এমআর/টিএ 

মন্তব্য করুন