© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংবাদিকের সঙ্গে কথা-কাটাকাটির পর লিটন, ‘আচ্ছা পদত্যাগ করলাম।’

শেয়ার করুন:
সাংবাদিকের সঙ্গে কথা-কাটাকাটির পর লিটন, ‘আচ্ছা পদত্যাগ করলাম।’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪২ পিএম | ০৩ অক্টোবর, ২০২৬
দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন লিটন দাস। তার কাছে এমনই চাওয়া ছিল বাংলাদেশের।

তবে ব্যর্থ হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। এশিয়ান গেমসের দুই ইনিংসে করেছেন ২ ও ০।

সঙ্গে দল বাজে পারফরম্যান্স করায় লিটনের ওপর স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে। সংবাদ সম্মেলনে হাড়ে হাড়ে টেরও পেলেন।

এমন ব্যর্থতার পর তাই প্রশ্ন উঠেছে অধিনায়কের পদ থেকে পদত্যাগ করবেন কি না? 
উত্তরে লিটন জানান, পদত্যাগ করার মতো কিছু হয়নি। ‍উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘না, রিজাইন করতে চাই না। ক্রিকেটে উত্থান-পতন থাকে। একদিন ভালো হবে একদিন খারাপ হবে।

এখানে রিজাইনের তো কিছু নেই।’

লিটনের এমন জবাবে সন্তুষ্ট যে হননি সাংবাদিকেরা তার প্রমাণ পাওয়ায় আবার পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে। এবার অনেকটা ক্ষুব্ধ হয়েই লিটন বলেছেন, ‘পদত্যাগ করে দিব? আচ্ছা এশিয়ান গেমস থেকে পদত্যাগ করলাম। দয়া করে পরের প্রশ্ন।’

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বাজে হার নিয়ে লিটন বলেছেন, ‘হারের ব্যাখ্যা আমরা ভালো ক্রিকেট খেলিনি।

আমার কাছে মনে হয়েছে প্রথম ৮ ওভার খুবই ভালো বোলিং করেছি। এরপর আপনারা দেখেছেন যে একজন ব্যাটার এসে যে রকম শট খেলেছে এই উইকেটে, খুবই ডিফিকাল্ট। বাট সে এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করায় আমাদের বোলাররা কোনো ক্লু পায় নাই এখান থেকে কীভাবে কামব্যাক করবে। তাই তাকে ক্রেডিট দিতেই হয়, এক্সট্রা-অর্ডিনারি ইনিংস খেলেছে সে। আর আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি কোনোভাবেই ওটা কাভার আপ করতে পারিনি। আমাদের ব্যাটিংয়ের হিসেবে আমরা আজকে আপ টু দ্য মার্ক ছিলাম না।’
এশিয়ান গেমসের সর্বশেষ তিন আসরে কোনো না কোনো পদক জিতেছে বাংলাদেশ। এবার পদক জিততে না পারা নিয়ে লিটন বলেছেন, ‘ব্রোঞ্জ জিততে না পারায় খারাপ লাগছে। এখানে ফাইনালের টার্গেট নিয়ে এসেছিলাম। সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগটা আমরা মিস করেছি।’

অন্যদিকে ম্যানেজমেন্টকে না জানিয়ে ঘোরাঘুরি করায় প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। ব্যাখ্যা জানতে চাওয়া হলে সতীর্থদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের অধিনায়ক লিটন বলেছেন, ‘একজন প্লেয়ার কি সারাদিন রুমের ভেতর বন্দি হয়ে বসে থাকবে? এখানের খাবার-দাবারে যখন একটা প্লেয়ারের কাভার হচ্ছে না, তখন তাকে তো রুম থেকে বের হতেই হবে। আর খেতে চাইলে বাইরে যেতে হবে। আমাদের কাছে যদি অনুশীলন করা অপশন থাকত, তাহলে তো আর বাইরে যেতে হতো না।’

এসএন 

মন্তব্য করুন