© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'আমার স্বামীকে আমি বাঁচাতে পারেনি’

শেয়ার করুন:
'আমার স্বামীকে আমি বাঁচাতে পারেনি’
মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৮:৩০ পিএম | ০৩ অক্টোবর, ২০২৬
কুমিল্লার দেবিদ্বারে বাঁশ-বেতের কারিগর শফিকুল ইসলাম(৪০) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। 

শনিবার (৩ অক্টোবর) উপজেলার বারুর ও বারেরা-খোদাইচর এলাকার বাসিন্দারা খোদাইচর বটতলায় এ কর্মসূচি হয়। মানববন্ধন থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি জানানো হয়। মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

নিহত শফিকুল ইসলামের স্ত্রী নারগিস আক্তার কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে নিশাত জোর করে ঘর থেকে বের করে নিয়ে যায়। ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি। আমাকে হুমকি দিয়ে ওরা আমার স্বামীকে মারধর করে। আমার স্বামীকে আর বাঁচাতে পারেনি।’

নারগিস আক্তার বলেন, ‘আমি আমার স্বামীর প্রাণভিক্ষা চেয়েছিলাম। কিন্তু আমার কোনো কথা তারা শোনেনি। আমাকে মারধরও করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অভিযুক্ত পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। প্রধান অভিযুক্ত লিমনের বিরুদ্ধেও অতীতে হামলার একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেন তাঁরা। শফিকুল হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো ধরনের প্রভাব বা টালবাহানা ছাড়াই দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য আরো বক্তব্য রাখেন, জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাজী জাকির হোসেন মেম্বার, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, কাইয়ুম বিএসসি, বিএনপি নেতা কাইয়ুম, সমাজসেবক ময়নাল হোসেন নিহতের বড় ভাই নুরুল ইসলাম ও আকিবসহ স্থানীয়রা।

এমআর/টিএ  

মন্তব্য করুন