© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

শেয়ার করুন:
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৫ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলমকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। রোববার (৪ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হলে সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

থানা সূত্রে জানা গেছে, শাহিনুর আলম মারফত একজন তালিকাভুক্ত চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অতীতে স্থানীয় কাউন্সিলর নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি।

অভিযোগ রয়েছে, শাহিনুর ও তার সহযোগীরা খিলক্ষেত বাজার রেলগেট, বারুয়া, মাস্তুল, তালনা ও আশপাশের এলাকার অটোরিকশার গ্যারেজগুলো থেকে চাঁদা আদায় করতেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে এসআরবি শাহিনুরকে আটক করে দুপুরে থানায় হস্তান্তর করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এফআর/এসএন

মন্তব্য করুন