© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রবি বোপারার ঝড়ে ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

শেয়ার করুন:
রবি বোপারার ঝড়ে ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৫ এএম | ০৬ অক্টোবর, ২০২৬
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে লড়াকু সংগ্রহ গড়েছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। তবে রবি বোপারা ঝড়ে তাও যথেষ্ট হয়নি। ৭ উইকেটে জিতেছে ইংলিশরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৬৪ রান করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। জবাবে নেমে ১৬.১ ওভারে জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড।

রানতাড়ায় রবি বোপারা ৫ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৪৫ বলে ৭৭ রান করেন। ২ চার ও ৪ ছক্কায় ১৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ফিল মাস্টার্ড। এছাড়া ডেভিড মালান ১১ বলে ১৮ এবং জেসন রয় ৯ বলে ১৫ রান করেন।

বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহী, এনামুল হক জুনিয়র ও জিয়াউর রহমান একটি করে উইকেট নেন।



এর আগে ব্যাটে নেমে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের হয়ে ৩ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৪৪ রান করেন রনি তালুকদার। ৯ নম্বরে নেমে ৪ চার ও ১ ছক্কায় ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন আবু জায়েদ রাহী। ১ চার ও ২ ছক্কায় ১৬ বলে ২৬ রান করেন ফজলে মাহমুদ। ১৮ বলে ১৬ রান করেন জহরুল ইসলাম। ১ চারে ১২ বলে ১৫ রান করেন আরাফাত সানি।

ইংল্যান্ডের হয়ে সামিত প্যাটেল ৪ উইকেট নেন। রায়ান সাইডবটম নেন দুই উইকেট।

একেএস/টিএ

মন্তব্য করুন