© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না: পরীমনি

শেয়ার করুন:
১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না: পরীমনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০২ পিএম | ০৭ অক্টোবর, ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের প্রসঙ্গ তুলে ধরে আবেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে পরীমনি লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’

মেসির সঙ্গে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সম্পর্কের কথা উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন—আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর।’



মেসির খেলা দেখতে গিয়ে নিজের আবেগের কথাও তুলে ধরেছেন পরীমনি। তিনি লিখেছেন, ‘কত রাত জেগে তাঁর খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি, সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’

২০২২ সালের বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্মৃতিও পোস্টে তুলে ধরেছেন পরীমনি। তার ভাষায়, ‘২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না।’

মেসির শেষ ম্যাচকে ঘিরে জয়-পরাজয়ের হিসাবকে বড় করে দেখছেন না পরীমনি। তিনি লিখেছেন, ‘আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাঁকে মন ভরে দেখতে। বিদায় নয়, লিও… তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে।’

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির ভবিষ্যৎ নিয়েও আবেগঘন মন্তব্য করেছেন তিনি। বললেন, ‘আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।’

সবশেষে মেসির প্রতি ভালোবাসা জানিয়ে পরীমনি লিখেছেন, “ভালোবাসা প্রিয়।”

কেএন/টিএ


মন্তব্য করুন