© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রত্যর্পণ মূলত আইনি বিষয়—ভারতে পলাতকদের বিষয়ে জয়সওয়াল

শেয়ার করুন:
প্রত্যর্পণ মূলত আইনি বিষয়—ভারতে পলাতকদের বিষয়ে জয়সওয়াল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৪ পিএম | ০৭ অক্টোবর, ২০২৬
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনেক শীর্ষ নেতা ও কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যান। তবে ভারতে অবস্থানরত সংশ্লিষ্ট নেতা ও কর্মকর্তাদের বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারো স্পষ্ট করল নয়াদিল্লি।

বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশ-সংশ্লিষ্টদের প্রত্যর্পর্ণে বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি মূলত একটি আইনি বিষয়। এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত দিক রয়েছে।’

এর আগেও ভারত এ বিষয়ে একই অবস্থান জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে আইনি প্রক্রিয়া ও সংশ্লিষ্ট আইনগত বিষয়গুলো বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পৃক্ততার মূল লক্ষ্য হলো একটি গঠনমূলক, ভবিষ্যতমুখী ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা।’

এই দৃষ্টিভঙ্গিই বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ ও সম্পৃক্ততাকে পরিচালিত করছে বলে জানান তিনি।

এদিকে বিদেশে থাকা ভারতীয়দের কল্যাণ নিয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের কল্যাণে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনেক শীর্ষ নেতা ও কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক অবস্থায় তাদের অনেকের বিচার ও দণ্ডাদেশ হয়েছে।

এসএন 

মন্তব্য করুন