© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

শেয়ার করুন:
নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৮ পিএম | ০৮ অক্টোবর, ২০২৬
নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের হারানো ব্যাগ উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ। ঘটনাটি জানার পর দায়িত্ব নিয়েই রাত থেকে উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, নাটোর স্টেশনে ব্যাগ হারানোর খবর পাওয়ার পরপরই রাতেই অভিযানে নামে সান্তাহার রেলওয়ে থানার একাধিক টিম। ব্যাগটি শনাক্ত ও উদ্ধারের অংশ হিসেবে স্টেশন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হলুদ রঙের কটি পরিহিত এক যুবক জার্মান নাগরিক ক্রিলের সঙ্গে কৌশলে সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে সুযোগ বুঝে নিজের পরিহিত কটিটি খুলে তার ভেতরে ওই পর্যটকের ব্যাগটি লুকিয়ে স্টেশন থেকে দ্রুত সটকে পড়েন তিনি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ ব্যাগটি উদ্ধারে রাতভর কাজ করেছে।
 
সিসিটিভি ফুটেজে অভিযুক্তের গতিবিধি স্পষ্ট হয়েছে। তাকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং খোয়া যাওয়া মালামালসহ ব্যাগটি উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান অব্যাহত রেখেছে।

কেএন/টিএ


মন্তব্য করুন