© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

শেয়ার করুন:
আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৪ এএম | ০৯ অক্টোবর, ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। আরব আমিরাতের মাটিতে লাল বলে এই প্রথম লড়বে টাইগাররা।

মাত্র দুই টেস্টের পরিসংখ্যানে ব্যাট হাতে সবচেয়ে এগিয়ে নাজমুল হোসেন শান্ত। মাত্র দুই ইনিংসে ব্যাট করে জোড়া সেঞ্চুরিতে তার রান ২৭০। বোলিংয়ে শীর্ষে রশিদ খান। দুই ইনিংসে হাত ঘুরিয়ে ১১ উইকেট শিকার তার।

আবুধাবির উইকেটে টেস্টে এক ইনিংসে যেমন আছে ৫৯৮ রানের রেকর্ড, তেমনি ইংল্যান্ডের মতো দলের ৭২ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডও।

ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ঐতিহাসিক সাফল্যের পর টাইগারদের জন্য এটি নিজেদের পারফরমেন্স ঝালাই করে নেওয়ার সুযোগ।

অতীতে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে ২টি টেস্টে। দু'দলই পেয়েছে একটি করে জয়। ২০১৯ সালে চট্টগ্রামে ২২৪ রানে হারে স্বাগতিক বাংলাদেশ। তবে ২০২৩ সালে মিরপুরে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

আরআই/টিএ

মন্তব্য করুন