© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কালো পোশাকে ভিন্টেজ সাজে আভিজাত্য ছড়ালেন পরীমণি

শেয়ার করুন:
কালো পোশাকে ভিন্টেজ সাজে আভিজাত্য ছড়ালেন পরীমণি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৪ পিএম | ১০ অক্টোবর, ২০২৬
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণির সাজপোশাক নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই চোখে পড়ার মতো। পর্দার বাইরে ব্যক্তিগত জীবন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবি-সবখানেই নিজের উপস্থিতি দিয়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার কালো পোশাকে ভিন্টেজ সাজে ধরা দিয়ে নতুন করে নজর কেড়েছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিগুলোতে তাকে দেখা গেছে আভিজাত্যপূর্ণ কালো পোশাকে। পোশাকের হাতা ও ব্লাউজজুড়ে থাকা সোনালি ও রুপালি কারুকাজ পুরো সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। জমকালো গয়না আর রাজকীয় সাজে অভিনেত্রীর উপস্থিতিতে ফুটে উঠেছে পুরোনো দিনের ফ্যাশনের আবেদন।



পরীমনির সাজে বিশেষ আকর্ষণ ছিল চুলের খোঁপা। তাতে মুক্তাখচিত অলংকারের ব্যবহার সাজটিকে দিয়েছে ক্লাসিক আবহ। গাঢ় মেরুন লিপস্টিক ও চোখের গাঢ় মেকআপে তার চেহারায় ফুটে উঠেছে ভিন্টেজ সৌন্দর্য। কপালে মাংটিকা, গলায় পাথরের হার, কানে দুল আর হাতে সোনালি বালা- সব মিলিয়ে তার সাজে মিশেছে ঐতিহ্য ও আভিজাত্য।



ছবিগুলোর পটভূমিতেও ছিল নান্দনিক আয়োজন। প্রাচীন গ্রামোফোন আর উষ্ণ আলোর আবহে কখনো মিষ্টি হাসি, কখনো গম্ভীর অভিব্যক্তিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন পরীমনি। পোশাক, গয়না ও সাজসজ্জার সমন্বয়ে ছবিগুলোতে তৈরি হয়েছে পুরোনো দিনের গ্ল্যামারের আবহ।

ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাজ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। বিশেষ করে কালো পোশাকের সঙ্গে সোনালি-রুপালি নকশা এবং জমকালো গয়নার সমন্বয় নজর কেড়েছে অনেকের। সব মিলিয়ে নতুন এই সাজে আরও একবার নিজের ফ্যাশন-সচেতন উপস্থিতির জানান দিয়েছেন ঢালিউডের এই অভিনেত্রী।

এসএ/টিএ

মন্তব্য করুন