© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

শেয়ার করুন:
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১২ পিএম | ১১ অক্টোবর, ২০২৬
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ২০ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন ২১ সেপ্টেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।

গত ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

এর আগে, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী ন্যাম ভবনে এমপি নজরুলের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম ও নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

কেএন/টিএ

মন্তব্য করুন