© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ষাটের দশকের নায়িকা নাসিমা খান আর নেই

শেয়ার করুন:
ষাটের দশকের নায়িকা নাসিমা খান আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪২ পিএম | ১১ অক্টোবর, ২০২৬
বাংলা ও উর্দু চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় নাসিমা খান রাজধানী উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান বলেন, তিনি (নাসিমা খান) আমাদের শিল্পী সমিতির আজীবন সদস্য। সর্বশেষ তিনি আমাদের নির্বাচনে ভোট দিতে এসেছিলেন। অনেকদিন ধরে দিন ধরে অসুস্থ ছিলেন। দেশ ও দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। পরে ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে তিনি জনপ্রিয়তা পান।

ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে নাসিমা খান ছিলেন অত্যন্ত জনপ্রিয় মুখ। সবশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় দেখা যায় অভিনেত্রীকে।

কেএন/টিএ

মন্তব্য করুন