© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

শেয়ার করুন:
আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩২ পিএম | ১১ অক্টোবর, ২০২৬
ভারতে আটক আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া নিজের একটি ফেসবুক পোস্ট দেশটিতে ব্লক করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভারতীয় একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে তাকে লক্ষ্য করে গালাগাল করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন আসিফ মাহমুদ। পোস্টের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের পাঠানো একটি নোটিশের স্ক্রিনশটও যুক্ত করেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘ভারতে আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া একটা পোস্ট ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে।’ এক্সে ভারতীয় একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে তাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ভারতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে পোস্টের শেষে তিনি লেখেন, ‘গণতন্ত্র দেশে দেশে!’

আসিফ মাহমুদের শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৭৯(৩)(বি) ধারার আওতায় ভারত সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার পাঠানো নোটিশের পরিপ্রেক্ষিতে মেটা পোস্টটির অ্যাক্সেস দেশটির ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ করেছে। অর্থাৎ, পোস্টটি ভারতে জিও-ব্লক করা হয়েছে বলে স্ক্রিনশটে উল্লেখ রয়েছে।

কেএন/টিএ

মন্তব্য করুন