© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশেদ খাঁনবাংলাদেশ না চাওয়া জামায়াত প্রতিবাদ করছে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চান নি

শেয়ার করুন:
বাংলাদেশ না চাওয়া জামায়াত প্রতিবাদ করছে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চান নি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৮ এএম | ১২ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ না চাওয়া জামায়াতে ইসলামী প্রতিবাদ করছে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চান নি— বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ সময় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকারি দেওয়ার ঘটনায় অভিযুক্ত আয়াসকে নিয়ে তিনি বলেন, প্রতারক উজ্জ্বল ওরফে আয়াসের পিছনে আছে জামায়াতের আমিরের উপদেষ্টা।

রোববার (১১ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি। 

এনসিপিরও মন কাঁদছে উল্লেখ করে তিনি বলেন, তারা আয়াসের পাশে দাঁড়াতে পারছেনা। তবে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে। আসলে কে এই আয়াস, তাকে চালায় কে? ময়মনসিংহের প্রতারক উজ্জ্বল ঢাকায় এসে নাম, চুলের স্টাইল ও চেহারা (কিছুটা) বদলে হয়ে গেছে জুলাই যোদ্ধা আয়াস! ইতোপূর্বে সে প্রতারণার মামলায় জেলও খেটেছে, মামলা এখনো বিচারাধীন।

রোববার আয়াস প্রিজন ভ্যান থেকে বলেছে তার হোয়াটসঅ্যাপ লগ-ইন করে যাতে সব ডিলিট করা হয়। কি আছে তার হোয়াটসঅ্যাপে? এমন প্রশ্নও রাখেন রাশেদ খাঁন। 

তিনি আরও বলেন, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি মারতে তাকে চুনকালি কেনার টাকা দিয়েছে জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির। জুলাইয়ের নামে যতোগুলো বিতর্কিত সংগঠন ও বিতর্কিত কাজ আছে, তা অর্থ ও পরামর্শ দিয়ে পৃষ্ঠপোষকতা করে এই ব্যারিস্টার শাহরিয়ার কবির। এই ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে বাঁচাতেই হোয়াটসঅ্যাপের তথ্য ডিলিট করতে বলেছে প্রতারক উজ্জ্বল ওরফে আয়াস। 


এমআই/এসএন  




মন্তব্য করুন