© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রাক্তন স্ত্রীর বিয়েতে দায়িত্ব পালন করে আলোচনায় টোবি

শেয়ার করুন:
প্রাক্তন স্ত্রীর বিয়েতে দায়িত্ব পালন করে আলোচনায় টোবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৭ পিএম | ১২ অক্টোবর, ২০২৬
প্রাক্তন স্ত্রীর নতুন অধ্যায়ের শুরুতে পাশে থেকে আলোচনার জন্ম দিলেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়েতে কেবল উপস্থিতই থাকেননি, বরং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।

গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ‘ফোর সিজনস রিসর্ট লানাই’-এ জেনিফার মেয়ার ও ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির বিয়ের আসর বসেছিল। জিয়োফ্রি হলেন নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। এই জমকালো বিবাহ অনুষ্ঠানে হলিউডের একাধিক পরিচিত মুখ ও প্রভাবশালী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিয়োনার্দো ডিক্যাপ্রিয়ো ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০১৬ সালে টোবি ও জেনিফার আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ২০২০ সালে আইনি বিচ্ছেদের আবেদন করেন। তাদের দুটি সন্তান রয়েছে। বিচ্ছেদের বহু বছর পর প্রাক্তন স্ত্রীর বিয়েতে টোবি ম্যাগুয়ারের এই আন্তরিক উপস্থিতি এবং নবদম্পতির চুম্বনের মুহূর্তে তার সক্রিয় ভূমিকা বর্তমানে নেটপাড়ায় ব্যাপক কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এসএ/টিএ

মন্তব্য করুন