© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাওয়া যায়: ছাত্রদল নেতা

শেয়ার করুন:
এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাওয়া যায়: ছাত্রদল নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৯ পিএম | ১২ অক্টোবর, ২০২৬
বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন বলেছেন, ‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়।’

আজ সোমবার (১২ অক্টোবর) বিকেলে বাগেরহাটের রামপালে এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তরিকুল ইসলাম বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একদল লোক জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা চালাবে। ভোট একটি আমানত। সঠিক নেতৃত্ব নির্বাচনে ভুল হলে একটি সমাজ অন্ধকারে নিমজ্জিত হতে পারে।’

তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জীবনভর কাজ করে যেতে চাই। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে আপনাদের সমর্থন ও সহযোগিতা চাই।’

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা দলের নেত্রী রোজিনা কবির।

আরআই/টিএ

মন্তব্য করুন