© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাচ্চু শাকিব খানের সঙ্গে নিউইয়র্কে দীঘি!

শেয়ার করুন:
চাচ্চু শাকিব খানের সঙ্গে নিউইয়র্কে দীঘি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৬ পিএম | ১২ অক্টোবর, ২০২৬
ছোটবেলায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। তখন পর্দায় শাকিবের ভাতিজির চরিত্রে দেখা যেত তাকে। বিশেষ করে ‘চাচ্চু’ ছবিতে তাদের দর্শক মনে রেখেছে আজও। 

সময়ের ব্যবধানে সেই ছোট্ট দীঘি এখন বড় পর্দার নায়িকা। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শাকিব খানের সঙ্গে দেখা গেল তাকে। তাদের একসঙ্গে দেখে ভক্তদের মনে প্রশ্ন তবে কি নতুন কোনো সিনেমায় জুটি হচ্ছেন তারা?

দীঘি নিজেই শাকিব খানের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মেগাস্টার’। এরপর থেকেই ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

একসময় পর্দায় চাচা-ভাতিজির চরিত্রে অভিনয় করা দুই তারকাকে একসঙ্গে দেখে অনেকে পুরোনো দিনের স্মৃতিও মনে করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন কোনো সিনেমার শুটিংয়ে নয়, একটি অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্কে গেছেন শাকিব খান ও দীঘি। ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। সেই আয়োজনেই উপস্থিত ছিলেন দেশের চলচ্চিত্র অঙ্গনের এই দুই তারকা। অনুষ্ঠানের ফাঁকে তাদের একসঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা যায়।

শাকিব খানের সঙ্গে দীঘির পর্দার সম্পর্ক অবশ্য নতুন নয়। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরুতেই ঢালিউডের এই নায়কের সঙ্গে কাজের সুযোগ হয়েছিল তার। ২০০৬ সালে মুক্তি পাওয়া এফ আই মানিক পরিচালিত ‘চাচ্চু’ সিনেমায় দীঘি অভিনয় করেন জুঁই চরিত্রে। সেখানে শাকিব খান ছিলেন তার চাচার ভূমিকায়। সিনেমাটি দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পায়।

এরপর শাকিব খানের সঙ্গে দীঘিকে দেখা গেছে ‘দাদীমা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘১ টাকার বউ’ ও ‘তোর কারণে বেঁচে আছি’ সিনেমায়। এসব ছবিতে শিশুশিল্পী হিসেবে দীঘির অভিনয় দর্শকের নজর কেড়েছিল। বিশেষ করে ‘চাচ্চু’ সিনেমার জুঁই চরিত্রটি এখনো অনেক দর্শকের স্মৃতিতে রয়েছে।

সেই সময়ের ছোট্ট দীঘি এখন অভিনয় করছেন নায়িকা হিসেবে। ‘তুমি আছো তুমি নেই’, ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নজড় কেড়েছেন তিনি। ওটিটিতেও তাকে দেখা গেছে।


এসএ/টিএ 

মন্তব্য করুন