বিয়ে করে মা হতে চান লিসা তবে ভক্তদের প্রতিক্রিয়া নিয়ে দুশ্চিন্তা
ছবি: সংগৃহীত
০৭:২৪ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬
বিয়ে করে সংসার গড়তে চান কে-পপ তারকা ও ব্ল্যাকপিংক সদস্য লিসা। ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছাও রয়েছে তার। তবে ব্যক্তিগত জীবনের এই সিদ্ধান্তে ভক্তরা কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
লিসার নতুন প্রামাণ্যচিত্র ‘অলওয়েজ লিসা’র পরিচালক সু কিম এ তথ্য জানিয়েছেন। এপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রামাণ্যচিত্র নির্মাণের সময় বিয়ে ও পরিবার নিয়ে লিসার সঙ্গে কথা বলেন তিনি। একপর্যায়ে নিজের ইচ্ছার কথা খোলামেলাভাবে জানান এই গায়িকা। অসুস্থ বাবাকে বিয়ের অনুষ্ঠানে নিজের হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছার কথাও বলেছেন তিনি। তবে বিয়ে করলে ভক্তরা খুশি হবেন কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে তার।
সু কিমের ভাষ্য, বিষয়টি নিয়ে লিসার মনের দ্বন্দ্ব প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে, তবে এর কোনো নির্দিষ্ট সমাধান দেওয়া হয়নি
লিসার জীবনের একটি পরিবর্তনশীল বছরকে ঘিরে নির্মিত হয়েছে ‘অলওয়েজ লিসা’। গত ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর প্রথম প্রদর্শনী হয়। ১২ অক্টোবর সীমিত পরিসরে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে প্রামাণ্যচিত্রটির। এ বছরের শেষ দিকে ইউটিউব প্রিমিয়ামেও এটি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এফআর/এসএন