© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউগিনি প্রোপার্টিজে হামলার প্রধান আসামির জামিন

শেয়ার করুন:
নিউগিনি প্রোপার্টিজে হামলার প্রধান আসামির জামিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৪ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড প্রজেক্টে হামলা, গোলাগুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন।

এ প্রজেক্টে ৫ হাজার স্কয়ার ফুটের ফ্লোরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস স্টুডিও’ ভাঙচুর করে ৯৫ লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আদালতে ডিএমপির প্রসিকিউশন শাখার উপ-পরিদর্শক তারেকুর রহমান জামিনের তথ্যটি নিশ্চিত করেন।

জানা যায়, গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত আসামির জামিন মঞ্জুর করেছেন।

গত ২৮ সেপ্টেম্বর শাহরিয়ারকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ড শেষে গত ৭ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ১২ অক্টোবর বয়স্ক ও অসুস্থ বিবেচনায় তার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।

গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে এই প্রজেক্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনায় প্রজেক্ট পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

এ হামলায় প্রতিষ্ঠানের আনুমানিক এক কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং হামলাকারীরা এক কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এফআর/এসএন

মন্তব্য করুন