© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি

শেয়ার করুন:
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬
ক্যামেরা চালু, চারপাশে শুটিংয়ের প্রস্তুতি, আর আকাশে ক্রেনের সঙ্গে ঝুলছে একটি এসইউভি মডেলের গাড়ি। অ্যাকশন দৃশ্য ধারণের সেই মুহূর্তেই ঘটে গেল অপ্রত্যাশিত বিপত্তি। যান্ত্রিক ত্রুটিতে ক্রেন থেকে ছুটে নিচে থাকা একটি ভ্যানের ওপর আছড়ে পড়ে গাড়িটি। আর সেটি এসে পড়ে বলিউড অভিনেতা ইমরান হাশমির মুখের একেবারে কাছাকাছি। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান অভিনেতা। 

ঘটনার একটি পেছনের দৃশ্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সামনে এসেছে। সেখানে দেখা যায়, শুটিং সেটে উপস্থিত কর্মীরা গাড়িটি ঘোরানোর প্রস্তুতির সময় কাউন্টডাউন দিচ্ছেন। এরপর মাঝআকাশে ঝুলে থাকা এসইউভিটি উল্টে যেতেই ঘটে বিপত্তি। আচমকা গাড়িটি নিচে পড়ে যাওয়ায় উপস্থিত সবাই অপ্রস্তুত হয়ে পড়েন, সাময়িকভাবে ব্যাহত হয় শুটিংও। 

অ্যাকশনধর্মী ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের জন্য এই ঝুঁকিপূর্ণ স্টান্ট ধারণ করা হচ্ছিল। তবে সামান্য যান্ত্রিক গোলযোগও যে শুটিং সেটে ভয়াবহ বিপদের কারণ হতে পারে, ঘটনাটি যেন সেই আশঙ্কাই সামনে এনেছে।

স্বস্তির খবর, এই ঘটনায় ইমরান হাশমি কোনো আঘাত পাননি। তবে ঘটনাটি পরিকল্পিত স্টান্টের অংশ ছিল, নাকি শুটিং চলাকালে সত্যিই কোনো ত্রুটি ঘটেছিল—এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পর্দায় নিখুঁত অ্যাকশন ফুটিয়ে তুলতে গিয়ে তারকাদের কতটা ঝুঁকির মুখে পড়তে হয়। আপাতত বড় বিপদ এড়ানোই ইমরানের ভক্তদের জন্য সবচেয়ে স্বস্তির খবর।

এসএন 

মন্তব্য করুন