অপ্টোমেট্রি কনফেডারেশনের নতুন সভাপতি শাহাদাত, সম্পাদক এম জেড আলম
ছবি: সংগৃহীত
১২:৪৫ এএম | ১৫ অক্টোবর, ২০২৬
অপ্টোমেট্রি পেশার উন্নয়ন ও চক্ষুস্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে অপ্টোমেট্রি কনফেডারেশন অব বাংলাদেশের (ওসিবি) ২০২৬–২০২৮ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদাত হোসেন দেলোয়ার এবং সাধারণ সম্পাদক হয়েছেন এম জেড আলম।
১৩ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের নাম ও পদবি জানানো হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মোহাম্মদ কাবিল উদ্দিন এবং সহসভাপতি হয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়াল (রাসেল)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিলয় রায়।
কমিটির অন্যান্য পদে কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মানিক পাল, দপ্তর সম্পাদক মো. ইলিয়াস কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফ, শিক্ষা ও গবেষণা সম্পাদক উজ্জ্বল হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরফাতুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসেন, পেশাগত বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক ইসাবল জাহান ইলমী এবং প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন (সিপিডি) সম্পাদক হয়েছেন মো. ফখরুল শরিয়ার।
নবঘোষিত কমিটি আগামী দুই বছর অপ্টোমেট্রি পেশার বিকাশ, পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণার প্রসার এবং আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত যোগাযোগ জোরদারে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অপ্টোমেট্রি চোখের দৃষ্টিসংক্রান্ত সমস্যা শনাক্তকরণ, দৃষ্টিশক্তি মূল্যায়ন এবং প্রাথমিক চক্ষুস্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে এ পেশার বিকাশ ও পেশাজীবীদের স্বীকৃতি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। নতুন কমিটি এ ক্ষেত্রে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কমিটির বিজ্ঞপ্তিতে সভাপতি শাহাদাত হোসেন দেলোয়ার ও সাধারণ সম্পাদক এম জেড আলম স্বাক্ষর করেছেন।
এমআর/টিএ