© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদির বিমানবন্দরগুলোতে হুথিদের হামলায় সবমিলিয়ে নিহত ১৯, আহত ৩৬৪

শেয়ার করুন:
সৌদির বিমানবন্দরগুলোতে হুথিদের হামলায় সবমিলিয়ে নিহত ১৯, আহত ৩৬৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ এএম | ১৬ অক্টোবর, ২০২৬
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথিদের হামলায় ১৯ জন নিহত ও ৩৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আল আকবারিয়াকে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আল-মালিকির ভাষ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত হয়েছেন ১৭ জন এবং আসির অঞ্চলের আবহা বিমানবন্দরে দুজন। গত শনিবার কিং খালিদ বিমানবন্দরে সবচেয়ে প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। পরে নিহতের সংখ্যা বাড়ে।

তিনি জানান, অক্টোবরের শুরু থেকে কিং খালিদ বিমানবন্দরে ২০ বার হামলা হয়েছে। এর মধ্যে ৭ থেকে ১১ অক্টোবরের হামলাগুলোতে ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হন। এছাড়া আবহা বিমানবন্দরে ২৮ জন এবং জাজানের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে তিনজন আহত হয়েছেন।

আল-মালিকি আরও বলেন, জুলাইয়ে সৌদি আরবের সঙ্গে হুথিদের লড়াই শুরু হওয়ার পর অক্টোবরের শুরুতে হামলার তীব্রতা বেড়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন