© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তাজমিন হত্যাকাণ্ডকথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে কক্সবাজারে ধর্ষণের মামলা

শেয়ার করুন:
কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে কক্সবাজারে ধর্ষণের মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২২ এএম | ১৬ অক্টোবর, ২০২৬
কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারের পর কারাগারে থাকা কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা আবেদন করেন কক্সবাজারের আইনজীবী মোহাম্মদ রাশেদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে সদর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে আইনজীবী রাশেদ নিশ্চিত করেন রাজুই তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার এনেছিল এবং ধর্ষণ করেছে বলে অবহিত করেন। একই সঙ্গে তাজমিনের বয়সের বিষয়টিও জানানোর পর আদালত ধর্ষণ মামলা দায়েরের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

আইনজীবী রাশেদ বলেন, তাজমিনকে যদি রাজু কক্সবাজার না আনতো তাহলে কুমিল্লা যাওয়ার পথে এ ঘটনা ঘটতো না এবং সে কিশোরী তাকে মিথ্যে তথ্য দিয়ে ভালেবাসার অভিনয় করে কক্সবাজারে নিয়ে ধর্ষণ করেছে। বিষয়টি হৃদয়ে রক্তক্ষরণ ঘটে এবং বিবেকের তাড়নায় তিনি মামলাটি করেন বলে জানান।

আদালতের এই নির্দেশের ফলে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার পথ তৈরি হয়েছে। এখন তদন্তে কী তথ্য উঠে আসে, সেটিই গুরুত্বপূর্ণ। এরআগে-তাজমিন হত্যাকাণ্ড ঘিরে একের পর এক ঘটনায় তৈরি হচ্ছে নতুন প্রশ্ন।

কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজারে আসে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তবে জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে কুমিল্লায় নেয়া নিয়ে তৈরি হয় জটিলতা।

কুমিল্লা পুলিশ তাকে নিতে অস্বীকৃতি জানালে, শেষ পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরআই/টিএ

মন্তব্য করুন