© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে পারমাণবিক ও স্থল হামলা চালাব না, বললেন ট্রাম্প

শেয়ার করুন:
ইরানে পারমাণবিক ও স্থল হামলা চালাব না, বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৪ পিএম | ১৬ অক্টোবর, ২০২৬
ইরানে কোনো পারমাণবিক ও স্থল হামলা চালানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান মার্কিনিদের সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে তিনি বলেন, “আমি ইরানে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আর ইরানে স্থল সেনা পাঠানোর বিষয়টিও আমি দেখছি না।”

তবে ট্রাম্প এমন বক্তব্য দিলো বৃহস্পতিবার সকালের দিকে খবর বের হয় ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভাবছেন ট্রাম্প এবং দেশটিতে ‘ম্যাসিভ অর্ডানেন্স এয়ার ব্লাস্ট বোমা’ ব্যবহারের পরিকল্পনা করছেন তিনি।

এটি মার্কিন বাহিনীর কাছে থাকা সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা। এগুলোর একেকটির ওজন প্রায় ১০ টন। সর্বশেষ ২০১৭ সালে আফগানিস্তানে এ বোমা ব্যবহার করা হয়েছিল।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই বোমা ব্যবহারের সম্ভাবনা রয়েছে। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় আছে।

আলজাজিরা আরও বলেছে, ট্রাম্প বলছেন তিনি আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাতে যাচ্ছেন না। তবে এটি স্পষ্ট যে, তেহরানের ওপর কেমন হামলা চালানো হবে এবং কোন সময় চালানো হবে সেটি বিবেচনা করছেন ট্রাম্প।

সূত্র: আলজাজিরা

এমআর/টিএ  

মন্তব্য করুন