© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীর জনসভায় আখচাষিদের বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী: ভূমিমন্ত্রী

শেয়ার করুন:
রাজশাহীর জনসভায় আখচাষিদের বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী: ভূমিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬
উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের সার্বিক স্বার্থ বিবেচনা করে আখচাষিদের জন্য প্রধানমন্ত্রী রাজশাহীর জনসভায় বিশেষ বার্তা দেবেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভার সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

ভূমিমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর এই সফরের প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আবেগ কাজ করছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর। ফলে তার এই আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। 

প্রধানমন্ত্রীর এই সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের এই সফর রাজশাহীর মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। এ সফরে রাজশাহীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

রাজশাহীবাসীর দাবিগুলোর মধ্যে রয়েছে—বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। পাশাপাশি রাজশাহী নগরীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণা করা। শিল্পমন্ত্রী ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের উপস্থিতিতে রাজশাহীর উন্নয়নসংক্রান্ত এসব দাবি উত্থাপনের পরিকল্পনা রয়েছে নেতাদেও পক্ষ থেকে।

এ ছাড়া আজ একই দিনে জনসভাস্থল মাদ্রাসা মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

কেএন/এসএন

মন্তব্য করুন