© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাস সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের, তুললেন সেলফি

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাস সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের, তুললেন সেলফি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ পিএম | ২০ অক্টোবর, ২০২৬
সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানের সমস্যার কথা শোনেন প্রধানমন্ত্রী।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে গাড়িবহর নিয়ে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে প্রতিষ্ঠানটির খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী।

সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথে রংপুর যাওযার পথে প্রতিষ্ঠানের ফটকের সামনে আসলে শিক্ষার্থীদের দেখে তিনি গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের আবদার রাখতে তাদের সঙ্গে সেলফি তুলে অটোগ্রাফ দেন। এসময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির খোজঁ খবর নেন।

প্রতিষ্ঠান প্রধান সৈয়দপুর বিজ্ঞান কলেজের জন্য বালক ও বালিকা হোস্টেল, একটি বহুতল ভবন ও একটি অডিটরিয়ামের দাবি জানান।

এসময় প্রধানমন্ত্রী এই শিক্ষাপ্রতিষ্ঠান সর্ম্পকে তিনি অবগত আছেন বলে জানান। শিক্ষাপ্রতিষ্ঠানের এসব দাবি লিখিত আকারে প্রধানমন্ত্রীর কাছে দিলে তিনি বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন। পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িবহর রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। এসময় রাস্তার দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে হাত নাড়িয়ে স্বাগত জানান।

এসএন 

মন্তব্য করুন