© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে ‘বিষ খাইয়ে’ হত্যা করতে চেয়েছিলেন চতুর্থ স্ত্রী!

শেয়ার করুন:
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে ‘বিষ খাইয়ে’ হত্যা করতে চেয়েছিলেন চতুর্থ স্ত্রী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৭ পিএম | ২০ অক্টোবর, ২০২৬
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলমের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সাবেক স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধে বিষ পান করিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা, ১৫ লাখ টাকা দাবি এবং আত্মহত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন হিরো আলম।

এসব অভিযোগে স্ত্রীসহ আরও দুজনের নামে মামলারও আবেদন করেন তিনি।

হিরো আলম দাবি করেন, তার সাবেক স্ত্রী সাথী তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমার সাবেক স্ত্রী সাথী খাতুন ব্যাগে করে বিষের বোতল নিয়ে এসেছিলেন আমার অফিসে, আমাকে মারতে। যাতে আমার মৃত্যুর পর সব কিছু নিজেদের হয়ে যায়। সেটি দেখে ফেলায় আমি বিষয়টি বুঝতে পারি। তাই আমি একটু গোপনেই চলে গিয়েছিলাম। পরে থানায় জিডি করেছি।’

হিরো আলমের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ৪ এপ্রিল সাথী খাতুনকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং বিবাহবিচ্ছেদ হয়।

সাবেক স্ত্রীকে ঘিরে সাম্প্রতিক এসব অভিযোগ সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

হিরো আলমের দাবি, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর তার কর্মচারী আহসান হাবিব সেলিমের সঙ্গে সাথী খাতুনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি তাদের দাম্পত্য জীবনে প্রভাব ফেলে বলে দাবি করেন তিনি। পরবর্তীসময়ে সাথী খাতুন ও সেলিম বিয়ে করেছেন বলেও দাবি করেন হিরো আলম।

সাবেক স্ত্রীর বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগও তুলেছেন হিরো আলম। তার দাবি, সাথী খাতুন তার কাছে ১৫ লাখ টাকা চেয়েছেন। টাকা না দিলে নিজের জন্মদিনে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

হিরো আলমের প্রথম স্ত্রী ছিলেন সাদিয়া আক্তার সুমি। পরে নুসরাত জাহান ও রিয়া মনির সঙ্গে তার বিয়ে ও দাম্পত্য সম্পর্কের বিষয়গুলোও সংবাদে এসেছে। সেই হিসেবে সাথী খান ছিলেন তার চতুর্থ স্ত্রী।

এসএ/এসএন

মন্তব্য করুন