© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরও যুদ্ধ চলুক, এটাই ইরানের স্বপ্ন: ট্রাম্প

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরও যুদ্ধ চলুক, এটাই  ইরানের স্বপ্ন: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ এএম | ২১ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার পরও ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তার দাবি, যুদ্ধ দীর্ঘায়িত হয়ে মধ্যবর্তী নির্বাচনের সময়সীমা পেরিয়ে যাক, এটাই ইরানের ‘স্বপ্ন’।

উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গ্রিনভিলে, এক নির্বাচনী সমাবেশে, সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। যুদ্ধ শেষ হলেই তেলের দাম দ্রুত কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বের শীর্ষ সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র যাওয়া ঠেকাতে এই বাড়তি দাম দেওয়া খুবই সামান্য মূল্য।

তবে যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি ট্রাম্প। তার বক্তব্যে যুদ্ধের স্থায়িত্ব, তেলের দাম এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান উঠে এসেছে।

কেএন/এসএন


মন্তব্য করুন