লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত
০১:৫৫ পিএম | ২১ অক্টোবর, ২০২৬
কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে এ রুটে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, উদ্ধারকাজের অগ্রগতি এবং কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।
আরআই/টিএ