© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৭, আহত ১০

শেয়ার করুন:
গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৭, আহত ১০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ এএম | ২২ অক্টোবর, ২০২৬
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ই'স'রা'ই'লি হা'ম'লা'য় দুই শি'শু'সহ অন্তত সাত ফিলিস্তিনি নি'হ'ত হয়েছেন। নি'হ'ত'দের মধ্যে এক দম্পতিও রয়েছেন। এসব হা'ম'লায় আ'হ'ত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) গাজার বিভিন্ন এলাকায় এসব হা'ম'লা চালানো হয়। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে হা'ম'লায় একজন নি'হ'ত হন। উত্তর গাজার জাবালিয়ায় ড্রোন হা'ম'লায় আ'হ'ত আরেকজন পরে মা'রা যান। এ ছাড়া গাজা সিটির জেইতুন এলাকায় হা'ম'লা'য় একজন এবং ওয়াদি গাজায় ই'স'রা'ই'লি সেনাদের গু'লি'তে এক শি'শু নি'হ'ত হয়।

গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি বাড়িতে বিমান হা'ম'লায় এক দম্পতি নি'হ'ত হন। আ'হ'ত চারজনকে আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যু'দ্ধ'বিরতি কার্যকর হওয়ার পর থেকে ই'স'রা'ই'লি হা'ম'লা'য় ১ হাজার ৫২২ ফিলিস্তিনি নি'হ'ত ও ৫ হাজার ৪২১ জন আ'হ'ত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ই'স'রা'ই'লি আগ্রাসনে নি'হ'তে'র সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে।

এসএ/টিএ

মন্তব্য করুন