© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুকে পুরানো ছবি দিয়ে ক্ষোভ ঝাড়লেন নয়ন

শেয়ার করুন:
ফেসবুকে পুরানো ছবি দিয়ে ক্ষোভ ঝাড়লেন নয়ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ পিএম | ২২ অক্টোবর, ২০২৬
২০১৫ সালের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে রাজনীতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এসব নিয়ে কথা বলেন তিনি।

রবিউল ইসলাম নয়ন বলেন, ছবিটা ২০১৫ সালের। আওয়ামী লীগের একতরফা নির্বাচনের পর বিএনপি দেশজুড়ে জোরালো আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনে সমানে থেকে লড়াই করে গ্রেফতার হয়েছিলাম। 

তিনি বলেন, আওয়ামী লীগের পেটোয়া বাহিনী অসহনীয় নির্যাতন করে এভাবে হাতে পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে হাসপাতালে নিয়ে এক প্রকার বিনা চিকিৎসায় ফেলে রেখেছিল। ঠিকমতো ওষুধও দিতো না।

তিনি আরও বলেন, আজকে যেসব সুশীল স্যোশাল মিডিয়ায়, টকশোতে গিয়ে গলাবাজি করেন তারা সেই সময় রাজপথ থেকে নিরাপদ দূরত্বে রেখে চলতেন। আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলতেন। তারা এখন ত্যাগী, রাজপথের লড়াকু সৈনিকদের জ্ঞান দেন।

আবার হঠাৎ গজিয়ে উঠা যারা নিজেদের বড় বিপ্লবী বলেন, ২৪-এর ৫ আগস্টের আগে তারা আওয়ামী লীগের লুঙ্গির তলায় ছিলেন। এখন নিজেদের গুপ্ত গন্ধ ডাকতে একে ওকে 'গুপ্ত' বলে। আসল নির্লজ্জের কোনো লজ্জা থাকে না। প্রবাদে বলা আছে - 'চোরের মায়ের বড় গলা', যোগ করেন নয়ন।

'২৪-এর ৫ আগস্টের পরের বিপ্লবীদের' উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের পতন হঠাৎ করে হয়নি। বিএনপি ও বিএনপির লড়াকু সৈনিকদের দীর্ঘ বছরের আন্দোলন আর সংগ্রামের চুড়ান্ত ফল ২৪-এর ৫ আগস্ট।

নয়ন বলেন, বিএনপি ও বিএনপির নেতা-কর্মীরা মাঠ তৈরি করেছে, চারা রোপণ করেছে, সার- মাটি- পানি দিয়ে ফসল উৎপাদন করেছে জুলাইয়ে সেই ফসল কেটে ঘরে তোলা হয়েছে।

এফআর/এসএন

মন্তব্য করুন