© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘মানুষ তার স্বপ্নের সমান বড়’, ‘মহানগর’ নিয়ে আশফাক নিপুন

শেয়ার করুন:
‘মানুষ তার স্বপ্নের সমান বড়’, ‘মহানগর’ নিয়ে আশফাক নিপুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৭ এএম | ২৩ অক্টোবর, ২০২৬
বিশ্বমঞ্চে বাংলা কনটেন্টের মুকুটে যোগ হলো নতুন এক মাইলফলক। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও আন্তর্জাতিক স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের ঐতিহাসিক চুক্তির সুবাদে আগামী দুই বছর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্বজুড়ে প্রদর্শিত হবে হইচইয়ের বিভিন্ন কাজ।  

এই চুক্তির আওতায় নেটফ্লিক্সের গ্লোবাল ক্যাটালগে যুক্ত হচ্ছে বাংলাদেশের দুটি অত্যন্ত আলোচিত প্রডাকশন আশফাক নিপুনের থ্রিলার সিরিজ 'মহানগর' এবং অমিতাভ রেজা চৌধুরীর 'বোয়েমিয়ান ঘোড়া' (শাদী কা সিয়াপ্পা)। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশি ওয়েব কনটেন্ট নতুন উচ্চতায় পৌঁছাল।

এমন অর্জনে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন নির্মাতা আশফাক নিপুন। তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা আল্লাহতালার। আর সকল ধন্যবাদ আমার 'মহানগর' সিরিজের অভিনয়শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে বিশেষভাবে আমার টিম এবং হইচইকে, যাদের অবদান ছাড়া 'মহানগর' নেটফ্লিক্স পর্যন্ত যেতে পারত না।’



নিজের পথচলা স্মরণ করে নিপুন আরও লেখেন, ‘নাহলে চৌদ্দপুরুষে মিডিয়ার কেউ না থাকা চিটাগাং উঠে আসা আমার পক্ষে সম্ভব হত না গুটি গুটি পায়ে হইচই পর্যন্ত পৌঁছানো এবং সেখান থেকে নেটফ্লিক্সে 'মহানগর'কে পৌঁছে দেয়া।’

দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্ন যত বড়, সম্ভাবনাও তত বড়। ভালোবাসা সকল দর্শকদের যারা দুহাত ভরে 'মহানগর'কে ভালবাসা দিয়েছেন। আপনাদের ভালবাসা আমাকে স্বপ্ন দেখার সাহস যোগায়। আরো বড় কিছু হোক।’

মন্তব্য করুন