© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা

শেয়ার করুন:
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৭ এএম | ২৩ অক্টোবর, ২০২৬
ব্যাট হাতে নামলেই রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত হয়েছে অভিষেক শর্মার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে আরেকটি বিশ্বরেকর্ড গড়েছেন এই বাঁহাতি ওপেনার।

ক্রাইস্টচার্চে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির প্রথম বলেই কভার অঞ্চলের ওপর দিয়ে ছক্কা মারেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে এটি তার সপ্তম ছক্কা। এই কীর্তিতে আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠেছেন তিনি। শফিকুল্লাহর এমন ছক্কা আছে ছয়টি, আর সূর্যকুমার যাদবের পাঁচটি।

তবে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অভিষেক। ১২ বলে ২৯ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কা।



অভিষেক দ্রুত ফিরলেও ভারতের জয় পেতে সমস্যা হয়নি। সঞ্জু স্যামসনের ৬৭ এবং শ্রেয়াস আইয়ার ও নামান ধীরের ৪২ রানের ইনিংসে ভর করে দুই বল হাতে রেখেই ৬ উইকেটে জেতে ভারত। টি-টোয়েন্টিতে এটিই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়।

একেএস/টিএ

মন্তব্য করুন