© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুটিকয়েকের কারণে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নেতিবাচক ধারণা ছড়াচ্ছে: শিশির মনির

শেয়ার করুন:
গুটিকয়েকের কারণে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নেতিবাচক ধারণা ছড়াচ্ছে: শিশির মনির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২০ এএম | ২৪ অক্টোবর, ২০২৬
ধীরে ধীরে সমাজের একটি অংশের মধ্যে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রোববার (২৪ অক্টোবর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, ধীরে ধীরে মাদ্রাসার শিক্ষকদের (সবাই নয়) বিষয়ে সমাজে নেতিবাচক ধারণার জন্ম হচ্ছে। গুটি কয়েক ব্যক্তির কারণে এই ধরনের নেতিবাচক ধারণা ছড়াচ্ছে। বিষয়টি আত্মসমালোচনা হিসেবে গ্রহণ করে কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া দরকার।

পোস্টের কমেন্টে তিনি লেখেন, (১) এই ধরনের ঘটনা স্কুল কিংবা মাদ্রাসা যেখানেই ঘটুক সেটা মূল কথা নয়। মূল কথা হলো এগুলো মোকাবিলা করার জন্য ব্যবস্থা নিতে হবে।

(২) হয়তো অনেক জায়গায় অনেক কিছু ঘটে যা আমরা জানতে পারি না। সম্ভবও না। হাজার হাজার স্কুল-কলেজ-মাদ্রাসা আছে দেশে। সব জানা সম্ভব নয়। শুধু ভাইরালগুলো আমার জানতে পারি। তাই ব্যবস্থাগত পদক্ষেপ নিতে হবে।

(৩) বিষয়টি বেশ সংবেদনশীল। তবুও আলাপ-আলোচনায় আনতে হবে। খোলামেলা আলোচনাও এক ধরনের সমাধান।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের কয়েকটি মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম ও শিক্ষার্থী নিপীড়নের একাধিক অভিযোগ উঠেছে, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সমাজের বিভিন্ন মহলে। এরই মধ্যে গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে চড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

একের পর এক এমন অভিযোগ মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষকদের নৈতিক দায়বদ্ধতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

কেএন/টিএ

মন্তব্য করুন