© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাইবার নিরাপত্তা নিশ্চিতে চাই আইন প্রয়োগ ও সচেতনতা : পলক

শেয়ার করুন:
সাইবার নিরাপত্তা নিশ্চিতে চাই আইন প্রয়োগ ও সচেতনতা : পলক
own-reporter
০৭:১৮ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করতে হবে। সেই সঙ্গে আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা তৈরিতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) তথ্যপ্রযুক্তি বিভাগের ডিজিটাল সিকিউরিটি এজেন্সির উদ্যোগে মাঠ প্রশাসনে কর্মরর্তাদের অংশগ্রহণে ‘ডিজিটাল নিরাপত্তা’ শীর্ষক অনলাইন সেমিনারে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা তৈরির উপর গুরুত্ব দিতে হবে। দেশের মানুষকে ডিজিটাল লিটারেট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে। তবেই গুজব রুখে দেয়া যাবে।

সেমিনারে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিজ্ঞান গবেষক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল।

আগামী প্রজন্মকে সাইবার হুমকি থেকে রক্ষার আহ্বান জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, অনলাইনের মিথ্যা তথ্য যাচাই করতে একটি ‘ফ্যাক্ট চেকার’ এবং ‘জনতার পোর্টাল’ উন্মোচন করা হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রশাসন, শিক্ষাঙ্গন, বিচার বিভাগ থেকে শুরু করে সব সেক্টরে সচেতন মানুষ প্রয়োজন।

টাইমস/এসএন

মন্তব্য করুন