© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বইমেলায় কবি এম এস জামানের চারটি বই

শেয়ার করুন:
বইমেলায় কবি এম এস জামানের চারটি বই
own-reporter
০৯:১৭ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০১৯

এবার একুশে গ্রন্থমেলায় কবি এম এস জামানের চারটি কবিতার বই বের এসেছে।

টুম্পা প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলো সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

কবি এম এস জামানের কবিতার চারটি বই হলো- ‘আঁধারে আঘাত’, ‘সত্য সংলাপ’, ‘বিষের চাঁদ’ ও ‘বাতাসে প্রাণ’।

এর মধ্যে ‘আধাঁরে আঘাত’ কবিতার বইয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে কবির ক্ষোভ প্রকাশ পেয়েছে। জনবান্ধবহীন, অকল্যাণকর ও অমানবিক শাসন ব্যবস্থা থেকে উৎরানোর উপায়ও বাতলে দিয়েছেন তিনি।

‘বিষের চাঁদ’ কবিতার বইটিতে কোটা ব্যবস্থাকে উঠিয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মেধার মাধ্যমে নিয়োগ দেয়ার পক্ষে কথা বলেছেন এম এস জামান।

আর ‘সত্য সংলাপে’ চামবাজকে শাসন ব্যবস্থায় ঠাঁই না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া ‘বাতাসে প্রাণ’ কবিতার বইয়ে দুর্ঘটনামূলক যেসব হত্যা হচ্ছে, তা ক্ষতিপূরণ না করে শাস্তির ব্যবস্থাকে জোরালোর পক্ষে মত দিয়েছেন এই কবি।

এই কবির ‘কৃত্রিম মা’ নামের আরেকটি কবিতার বইও গত বছর বইমেলায় বের হয়েছিল।

ফরিদপুর জেলায় জন্মগ্রহণকারী এই কবি ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।

বর্তমানে আইন পেশায় নিয়োজিত আছেন এমএস জামান।

 

টাইমস/টিআর/এক্স

মন্তব্য করুন