© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাইক্রোসফটের চেয়ারম্যান হলেন সত্য নাদেলা

শেয়ার করুন:
মাইক্রোসফটের চেয়ারম্যান হলেন সত্য নাদেলা

ফাইল ছবি

international-desk
০৬:১২ পিএম | ১৭ জুন, ২০২১

মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলাকে এবার প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। মাইক্রোসফট করপোরেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তিনি প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান জন থম্পসনের স্থলাভিষিক্ত হবেন।

রয়টার্স বলছে, বুধবার (১৬ জুন) মাইক্রসফট এ ঘোষণা দিয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা ২০১৪ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি লিংকডইন, নুয়ান্স কমিউনিকেশনস ও জেনিম্যাক্সের মতো বিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠান অধিগ্রহণসহ সংস্থাটির বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন