© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর দেখা যাবে না মি. বিনকে

শেয়ার করুন:
international-desk
০১:৩৯ পিএম | ৩১ অক্টোবর, ২০১৮

জনপ্রিয় চরিত্র মি. বিন। পৃথিবীর সর্বত্র এই চরিত্রে যাদুকরী অভিনয় করেছেন রোয়ান অ্যাটকিনসন।

কিন্তু দুঃখের বিষয় হলো ৬৩ বছর বয়সী রোয়ান অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি এক টকশো অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন।

রোয়ান বলেন, আমি সম্ভবত আর মি. বিন চরিত্রে ফিরে আসবো না। কারণ, আমি মনে করি, এ চরিত্রের জন্য যা যা করার সবই করেছি। আর কিছু বাকি নেই।

এই অভিনেতা আরও বলেন, আপনি যা পারেন, তার সবই করে ফেললে, তখন আর কিছু করার থাকে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।

আন্তর্জাতিক পুরস্কার অর্জনকারী কমেডিয়ান রিচার্ড কার্টিসের সৃষ্টি মি. বিন। ১৯৯০ সালে চরিত্রটি প্রথম প্রকাশ পায়। বর্তমানে এর ১৫টি সিরিজ রয়েছে।

মিস্টার বিনের একটি শোতে দর্শকদের সংখ্যা প্রায় দুই কোটিতে উঠেছিল। সর্বশেষ ২০০৭ মি. বিন হলিডে’ চলচ্চিত্রটি মুক্তি পায়।

 

মন্তব্য করুন