© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশে প্রথম ভ্যাট দিল ফেসবুক

শেয়ার করুন:
বাংলাদেশে প্রথম ভ্যাট দিল ফেসবুক
মোজো ডেস্ক
০৪:৪৩ পিএম | ২৯ জুলাই, ২০২১

<div>দেশে এই প্রথম আড়াই কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক।&nbsp;<span>চলতি জুলাই মাসে ঢাকা দ...

দেশে এই প্রথম আড়াই কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক। চলতি জুলাই মাসে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে ফেসবুক।

বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছ থেকে এই প্রথম ভ্যাট রিটার্ন পেল ভ্যাট বিভাগ। 

টেক জায়ান্ট গুগল ও আমাজনও ভ্যাট নিবন্ধন করেছে। কিন্তু প্রথম ভ্যাট জমা দিল ফেসবুক।

গত জুন মাসে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে ফেসবুক, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।

ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান তাদের আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নিয়েছে বলে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে।

এর আগে ২৩ মে গুগল এবং ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছিল। এখন থেকে এই তিনটি প্রতিষ্ঠানই নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করবে এবং ভ্যাটের অর্থ পরিশোধ করবে।

ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান তাদের আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নিয়েছে বলে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে– ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড। 

মন্তব্য করুন