© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ চকলেট ডে

শেয়ার করুন:
আজ চকলেট ডে
মোজো ডেস্ক
০২:৫৩ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২২

<span style="">প্রেমিক-যুগলরা ফেব্রুয়ারি মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। বস

প্রেমিক-যুগলরা ফেব্রুয়ারি মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। বসন্ত দোরগড়ায়। একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশের বিশেষ ক্ষণ শুরু হয়ে যায় ভ্যালেন্টাইন উইক থেকেই। 

আর ৯ ফেব্রুয়ারি এই উইকের তৃতীয় দিন। আর তা সম্পর্কে মাধুর্য এনে দেওয়ার দিন।
এই দিনটি চকোলেট ডে হিসেবে উদযাপিত হয়। সম্পর্কের পথে নবযাত্রায় প্রেমিক যুগল একে অপরের মিষ্টি মুখ করে থাকেন। বিবাহিতরা নিজেদের মতো করে দিনটি উদযাপন করে জীবনসঙ্গীর প্রতি প্রেম ব্যক্ত করে থাকেন।
আর এই দিনটি একে অপরকে শুভেচ্ছা জানানোরও একটি দিন। সঙ্গীকে সুন্দর সুন্দর বার্তাও পাঠান অনেকেই।

চকোলেট’ এর স্বাদ প্রথম পেয়েছিল লাতিন আমেরিকার মায়া সভ্যতা। নামটিও এসেছে তাদের ভাষার ‘স্কোকোলেট’ থেকে। যার অর্থ অম্ল পানীয়। কোকো গাছের বীজ থেকে প্রস্তুত এই চকোলেট গোড়ার দিকে মূলত পানীয় হিসাবেই ব্যবহার করা হত। সে আমলে আবার অনেকে তা রান্নার মশলা হিসাবেও ব্যবহার করতেন। তখন কেবল মায়া রাজ পরিবারের সদস্য, প্রশাসক, ধর্মগুরু, সৈনিক এবং সম্মানীয় বণিক সম্প্রদায়ই একমাত্র এর স্বাদ আস্বাদন করতে পারত।

বর্তমানে মানুষ এমন একটি পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে এত করে মানুষে মানুষে কোন প্রকার মিল ভালোবাসা নেই। নিজেকে ভালো মানুষ তৈরি করতে হলে আমাদের উচিত নিজেকে তৈরি করা। আজকে হল চকলেট ডে তাই আমাদের সকল পাঠোকদের জানাই শুভেচ্ছে ও অভিনন্দন 'হ্যাপি চকলেট ডে।'

মন্তব্য করুন