হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
১২:৪৭ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২২
<div>হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসাশাস্ত্রে ডিগ্রিধারী কোনো ব্যক্তি নামের আগ
হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসাশাস্ত্রে ডিগ্রিধারী কোনো ব্যক্তি নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে হাইকোর্ট যে রায় দিয়েছে এটা দুঃখজনক ব্যাপার বলে দাবি করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের সভাপতি ডাঃ আরমান হোসাইন।
আজ সকাল ১০:০০ টায় ফ্যান্টাসি কিংডমে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভায় এ কথা বলেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ সাখাওয়াত হোসাইনের ভূঁইয়া। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ সভাপতি ডাঃ সাজেদা বেগমসহ আরও অনেকে।
সভাপতি আরও বলেন- হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসাশাস্ত্র একটি প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা। এই চিকিৎসা ব্যবস্থায় অসহায় দরিদ্র মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়।
এছাড়াও ঢাকা বিভাগের সভাপতি রুহুল আমিন সুমন বলেন- হোমিওপ্যাথি অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন ডাক দেব। যতক্ষণ পর্যন্ত অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।