© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘১০ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দি করবে আ.লীগ’

শেয়ার করুন:
মোজো রিপোর্ট
০২:৪৩ পিএম | ১৯ অক্টোবর, ২০২২
কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না, দেশের জনগণই ক্ষমতায় বসাবে। ১০ ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই, ডিসেম্বর বিজয়ের মাস, আর এ বিজয় আওয়ামী লীগের, বিএনপির নয়। লাখ লাখ মানুষ পতাকা হাতে রাজপথে থাকবে।

বুধবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় এসব কথা বলেন আওয়ামী লীগের নেতারা।

অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা ১০ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দি করে রাখার হুমকি দেন। তারা বলেন, ভোট ছাড়া অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে লাভ নেই।

১০ ডিসেম্বরের পরে দেশ চলবে বেগম জিয়ার কথায়-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।

মন্তব্য করুন