© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলে দেওয়া হলো মিরপুর-১০ মেট্রোস্টেশন

শেয়ার করুন:
শেখ নাসির উদ্দিন, মোবাইল জার্নালিস্ট
০৩:০৪ পিএম | ০১ মার্চ, ২০২৩
চালু হলো মেট্রোরেলের পঞ্চম স্টেশন। মিরপুর-১০ নম্বর স্টেশন যাত্রী চলাচলের জন্যে পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। 

বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে মিরপুর-১০ নম্বর স্টেশন থেকে যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। 

মিরপুর-১০ স্টেশনের মধ্য দিয়ে প্রথম কোনো জনবহুল এলাকায় মেট্রো স্টেশন চালু হচ্ছে। এর আগে চালু হওয়া উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার স্টেশন চালু হলেও কোনো স্টেশন জনবহুল এলাকায় ছিল না।

সরজমিনে গিয়ে দেখা যায়, সকালে শুরুর দিকে একটু ভীড় থাকলেও বেলা বাড়ার সাথে ভীড় কমে। 
অনেকেই প্রথমবার এই স্টেশন থেকে গন্তব্য করেছেন। নিয়মিত এ পথে চলা যাত্রীরা বলছেন,' 
এখন যানজট পড়তে হবে খুব দ্রুতই পৌছাঁতে পারবেন নির্দিষ্ট গন্তব্য। 


মন্তব্য করুন