© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের আসরে বউ রেখে জামাই সাজে মিরপুরে বর

শেয়ার করুন:
শেখ নাসির উদ্দিন, মোবাইল জার্নালিস্ট
০৬:৪৮ পিএম | ০১ মার্চ, ২০২৩
মাথায় পাগড়ী,পড়নে শেরওয়ানী দেখে মনে হতে পারে বিয়ে করতে এসেছেন। নাহ বিয়ে নয় বর সেজে মিরপুরে খেলা দেখতে এসেছেন মানিকঞ্জের রফিকুল ইসলাম রিপন। ভালোবাসেন বাংলাদেশ ক্রিকেটকে,ভালোবাসেন সাকিব আল হাসান,তামিম ইকবালদের,পছন্দের তালিকায় আছেন হালের দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তও। 

দেশের মাটিতে খেলতে এসেছে ইংল্যান্ড। ভাগ্য করবে একই দিনে পড়েছে সিরিজের প্রথম ম্যাচ। তাই বিয়ের তারিখ পাল্টে ফেলেছেন এই টাইগার সমর্থক। রফিকুল ইসলাম রিপন বলেন,' আমার হবু বউও খেলা প্রেমী,ওকে বলেছি আজ খেলা দেখে আসি পরের দিন বিয়ে করি। তাই বিয়ে রেখেই চলে এসেছি। বউ গেলে যাক এই খেলা তো আর আসবে না। বিয়ে বার বার করতে পারব। 

রিপন বলেন,' আজকের ম্যাচে শতভাগ আশাবাদী বাংলাদেশ জয় পাবে। ইংল্যান্ড যদিও শক্তিশালী দল তবুও সাকিব-তামিমদের প্রতিও বিশ্বাস আছে তার। 

লাল সবুজের টানে অনেকেই এসেছেন খেলা দেখতে মাহিমা নামের এক টাইগার সমর্থক বলেন,' সে হয়তো সত্যিই ক্রিকেটকে ভালোবাসে না হলে কেউ বিয়ের আসর ছেড়ে চলে আসে ? 

দীর্ঘ সাত বছর পর বাংলাদেশে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিনটি ওয়ানডে ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের সাথে। আগামী বছর ভারতের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড। 

মন্তব্য করুন